হোম > সারা দেশ > নাটোর

নাটোরে জুট মিলের লুণ্ঠিত মাল উদ্ধার, ৬ ডাকাত গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি 

লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্য। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে সাজিদ জুট মিলসে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ আন্তজেলা ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাহতাব মৃধা (৩২), মো. লিটন প্রামাণিক (৪৬), মো. সেলিম হোসেন (৩২), মো. সাদ্দাম হোসেন (৩৫), মো. আব্দুল খালেক (৩৪) ও মো. সাগর শেখ (২২)। উদ্ধারকৃত মালামাল ও সরঞ্জামের মধ্যে রয়েছে ৩০০ কেজি তামার তার, ডাকাতির মালামাল বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত  একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ এবং একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান।

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শরিফুল হক। 

পুলিশ সুপার শরিফুল হক বলেন, গত ৩০ মে রাতে লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত জুট মিলটিতে ১২-১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। ডাকাতেরা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন স্টাফকে মারধর করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে আটকে রাখে এবং প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে ট্রাকে করে পালিয়ে যায়।

এ ঘটনায় জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশের একটি দল তদন্তে নামে। পরবর্তী সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া এবং পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উদয় রায়, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৃদ্ধ বাবা-মাকে তালাবদ্ধ রেখে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ মেয়ে-জামাতার বিরুদ্ধে

গুরুদাসপুরে সরকারি সড়কের গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ

গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খনন থামছেই না, পাঁচ বছরে কমেছে ১২০ হেক্টর ফসলি জমি

ইউনিয়ন পরিষদে প্রশাসকের অনিয়মিত উপস্থিতি, বাড়ছে জনভোগান্তি

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

ভিডব্লিউবি কর্মসূচির চাল আত্মসাতে এবার গ্রাম পুলিশের নাম

পদ্মার চর থেকে আবারও গুলিবিদ্ধ লাশ উদ্ধার

হেনস্তার শিকার দুই বিদেশি পর্যটক: মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২