হোম > সারা দেশ > নাটোর

৫০ গাড়ি নিয়ে মহড়া দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

 গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

৫০ গাড়ি নিয়ে মহড়া দেওয়া নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানাকে (৩০) দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তক্রমে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে তাঁর সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে রোববার ‘৫০ গাড়ি নিয়ে ছাত্রদল নেতার মহড়া, অর্থের উৎস নিয়ে প্রশ্ন’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু