হোম > সারা দেশ > নাটোর

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধ

নাটোর প্রতিনিধি 

নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ফ্যাসিবাদমুক্ত হবে। এ লক্ষ্যে সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে।’

আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্নিগ্ধ বলেন, ‘গত ১৭ বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন-নিপীড়ন করেছে। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে দুই হাজার মানুষ জান (জীবন) দিয়েছে। চীরতরে ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে এসব হত্যার বদলা নিতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

নাটোরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে যুবদল নেতা বহিষ্কার

সর্বকনিষ্ঠ নির্বাচিত এমপি হলেন পুতুল

নাটোরে ২৭ প্রার্থীর ১৯ জনেরই জামানত বাজেয়াপ্ত

নাটোর-১ আসন: বিএনপির জয়, জামানত হারাচ্ছেন ৭ প্রার্থী

নাটোরের ৪ আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী

নাটোর-১ আসনে ধানের শীষের ফারজানা শারমিন পুতুল জয়ী

নাটোরের সব কটি আসনে জয়ের পথে ধানের শীষের প্রার্থী

নাটোরের ৪ আসনেই বিজয়ের দ্বারপ্রান্তে ধানের শীষ

‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এ দেশের একজন সম্মানিত নাগরিক’

নাটোর-১: তথ্যে ভুল থাকায় নির্বাচনের ফলাফল শিট সিলগালা