হোম > সারা দেশ > নাটোর

নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, বাক্‌প্রতিবন্ধী ছেলে আটক

নাটোর প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরে বাক্‌প্রতিবন্ধী ছেলের হাতে শাহিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে আরিফকে (৩৫) আটক করেছে পুলিশ। লাশের পাশ থেকে রক্তমাখা একটি মসলা বাটার শিল জব্দ করা হয়েছে।

গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে নাটোর পৌরসভার মল্লিকহাটি ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বাক্‌প্রতিবন্ধী আরিফ এবং তাঁর মা শাহিদা বেগম ঘোষপাড়ায় নিজেদের বাড়িতে বাস করতেন। সংসারে অভাব-অনটনসহ কারণে-অকারণে প্রায়ই আরিফ তাঁর মায়ের ওপর অত্যাচার করতেন। রোজই মধ্যরাত পর্যন্ত মা ও ছেলের মধ্যে কলহ চলত। মহল্লার সবাই কমবেশি তাঁদের কথা জানে। রোববার রাতেও প্রতিবেশীরা মা-ছেলের বিবাদের বিষয়টি টের পান। ছেলের সঙ্গে শাহিদাকে জোরে জোরে কথা বলতে শোনেন তাঁরা। হঠাৎ রাত ১১টার দিকে জোরে চিৎকার ও চেঁচামেচির পর তাঁদের বাড়ি থেকে সাড়াশব্দ বন্ধ হয়ে যায়। ঘটনা জানতে প্রতিবেশীরা তাঁদের বাসায় গেলে ঘরের মেঝেতে শাহিদা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। লাশের পাশে রক্তমাখা মসলা বাটার শিল পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, মসলা বাটার শিল দিয়ে শাহিদা বেগমকে আঘাত করার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সন্দেহভাজন হিসেবে বাক্‌প্রতিবন্ধী ছেলে আরিফকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

নাটোরে জুট মিলের লুণ্ঠিত মাল উদ্ধার, ৬ ডাকাত গ্রেপ্তার

বৃদ্ধ বাবা-মাকে তালাবদ্ধ রেখে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ মেয়ে-জামাতার বিরুদ্ধে

গুরুদাসপুরে সরকারি সড়কের গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ

গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খনন থামছেই না, পাঁচ বছরে কমেছে ১২০ হেক্টর ফসলি জমি

ইউনিয়ন পরিষদে প্রশাসকের অনিয়মিত উপস্থিতি, বাড়ছে জনভোগান্তি

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

ভিডব্লিউবি কর্মসূচির চাল আত্মসাতে এবার গ্রাম পুলিশের নাম

পদ্মার চর থেকে আবারও গুলিবিদ্ধ লাশ উদ্ধার

হেনস্তার শিকার দুই বিদেশি পর্যটক: মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ