হোম > সারা দেশ > নাটোর

নাটোরে এল ৭ লাখ লিটার ডিজেল

নাটোর প্রতিনিধি 

ফাইল ছবি

নাটোর রেলহেড ডিপোতে ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল এসেছে। প্রায় দেড় মাস পর

২১টি তেলবাহী ওয়াগনে চেপে এল এই বিপুল পরিমাণ জ্বালানি তেল। সেনাবাহিনীর পাহারায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব জ্বালানি সংশ্লিষ্ট ডিপোতে লোড করা হয়েছে। বিপুল এই সরবরাহ নাটোরসহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় চলমান ডিজেলের সংকট কিছুটা লাঘব করবে।

আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে তেলবাহী ওয়াগনগুলো নাটোর রেলস্টেশনের পদ্মা, মেঘনা ও যমুনা রেলহেড ডিপোতে পৌঁছায়।

আজ বিকেলে সেনাবাহিনীর কড়া প্রহরায় তেল খালাসের কাজ শুরু হয়। ডিপো কর্তৃপক্ষ জানায়, নতুন এই সরবরাহের ফলে সংশ্লিষ্ট চার জেলার ডিজেলের সংকট অনেকটা কমে আসবে।

এদিকে বিপুল পরিমাণ ডিজেল ডিপোতে লোড হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষকসহ অন্য ব্যবহারকারীরা।

চলনবিল অধ্যুষিত সিংড়ার সুকাশ এলাকার কৃষক দবির উদ্দিন বলেন, ‘আমরা ডিজেল পাচ্ছিলাম না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ডিজেল নিতে গেলে মাঠের কাজ ব্যাহত হতো। ডিজেল আসার খবরে আমরা খুশি।’

নলডাঙ্গার হালতি বিলের কৃষক সালামত আলী বলেন, ‘ডিজেল ছাড়া ধানের জমিতে সেচ দেওয়া যাচ্ছিল না। আমাদের কাছে সামান্য ডিজেল রয়েছে। ডিজেলের বণ্টনে আমাদের অগ্রাধিকার দিলে উপকৃত হব।’

নাটোর পদ্মা অয়েল ডিপোর সিনিয়র কর্মকর্তা ফজলে এলাহী বলেন, নাটোর থেকে পার্শ্ববর্তী ৪ জেলার ৬৭টি পাম্প এবং এজেন্সিতে পর্যায়ক্রমে ডিজেল পাঠানো হবে। এতে দ্রুত সরবরাহ চেইন আগের মতো স্বাভাবিক হবে। সংকট কেটে যাবে, যদি ভোক্তার ক্রয় আচরণ স্বাভাবিক হয়।

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বটগাছের মগডালে ‘মাদকাসক্ত’, উদ্ধারে গলদঘর্ম ফায়ার সার্ভিস

ভ্যাপসা গরমে লালপুরে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চামড়ায় এবারও ‘ধরাশায়ী’ মৌসুমি ব্যবসায়ীরা

লালপুরে ৯টি দুস্থ পরিবারকে ছাগল বিতরণ

রেলসেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে পুকুর খনন বন্ধে রাতের আঁধারে ইউএনওর অভিযান