হোম > সারা দেশ

তিন জেলায় বজ্রপাতে নিহত ৬, আহত আরও তিনজন

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোর, নওগাঁ ও বরিশালে বজ্রপাতে কৃষিশ্রমিকসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আরো হয়েছে আরও তিনজন। আজ বৃহস্পতিবার সকালে নাটোরের লালপুরে বজ্রপাতে এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন। এদিকে নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় দুই কৃষিশ্রমিক এবং এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। বরিশালে নিহত হয়েছেন দুই পানবরজ শ্রমিক, আহত হয়েছেন একজন।

লালপুর প্রতিনিধি জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আদু মন্ডলের ছেলে। আহত শাপলা খাতুন (৩০) জোতদৈবকি গ্রামের ফিরোজ শেখের স্ত্রী ও সুফিয়া খাতুন (৫০) একই এলাকার পলান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আকাশ ঘন মেঘে ঢাকা ছিল। এর মধ্যে সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজ করছিলেন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে এসকেন আলী ভোলাসহ তিনজন গুরুতর আহত হন। পরে ভাটার লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে শাপলা খাতুন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামের দুই কৃষিশ্রমিক এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে এবং তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে। আর নয়ন তালুকদার উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে।

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান, সকালে আক্কাস ফকির ও তারেক রহমান গ্রামের দক্ষিণ মাঠে জমিতে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১০টা নাগাদ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে অন্য শ্রমিকেরা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ব‌রিশা‌লের গৌরনদী‌তে দুপুরের দিকে বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এসময় গুরুতর আহত হন আরও এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবা‌চিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার মাহিলাড়ার ভিমেরপাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে‌। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানিয়েছেন, মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তারা হলেন-মাহিলাড়ার ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) ও উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। এছাড়া আহত দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকারকে (৪০) প্রাথমিক চিকিৎসা শেষে শেবা‌চিম হাসপাতালে পাঠা‌নো হয়েছে।

গুরুদাসপুরে পুকুর খনন বন্ধে রাতের আঁধারে ইউএনওর অভিযান

নাটোরে অস্ত্র-গুলিসহ যুবদলের সাবেক নেতা সোনামণি গ্রেপ্তার

মরুর দুম্বা গুরুদাসপুরে

‘যেকোনো মূল্যে মাদকের মূলোৎপাটন করতে হবে’

কালবৈশাখীতে ঘর বিধ্বস্ত, ভিজে নষ্ট এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোনের বইপত্র

মাদক সেবনের সময় নারীসহ যুবদল নেতা গ্রেপ্তার, ভিডিও ভাইরাল

২৯ বছর পর ছেলের সঙ্গে মায়ের এসএসসি পরীক্ষা

লিচুবাগানে বজ্রপাত, প্রাণ গেল গৃহবধূর

শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত প্রথম শ্রেণির শিক্ষার্থী

বড়াইগ্রামে চালকের হাত-পা বেঁধে ভ্যানগাড়ি ছিনতাই