হোম > সারা দেশ > নাটোর

নলডাঙ্গায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ আ.লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে

নাটোর ও নলডাঙ্গা প্রতিনিধি

নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের নলডাঙ্গায় ওয়ার্ড বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল, বিলবোর্ড-ফেস্টুন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি ভাঙচুর করা হয়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের দায়ী করেছে বিএনপি।

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ ও বিএনপি কর্মীরা জানায়, রাতের দিকে মোটরসাইকেলে কয়েকজন যুবক ছাতারভাগ এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে আসেন। গেট খোলা পেয়ে তাঁরা ভেতরে ঢুকে চেয়ার, দেয়ালে টানানো খালেদা জিয়ার ছবি, প্ল্যাকার্ড ও বিলবোর্ড ভাঙচুর করেন। দুই থেকে তিন মিনিটের মধ্যে ঘটনাটি ঘটিয়ে তাঁরা দ্রুত সরে যান। সে সময় কার্যালয়ে কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা এসে বিক্ষোভ করেন।

ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিব বলেন, আরিফুল ইসলাম বাচ্চু, মোকলেসুর রহমান, কাসেমসহ কয়েকজন এ হামলায় জড়িত। তাঁরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।

নলডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন, তারই অংশ হিসেবে এ হামলা। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার না করলে এমন ঘটনা অব্যাহত থাকতে পারে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ও আওয়ামী লীগের কোনো নেতাকে না পাওয়ায় তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বড়াইগ্রামে পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজছাত্রের আত্মহত্যা, প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নাটোরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে যুবদল নেতা বহিষ্কার

সর্বকনিষ্ঠ নির্বাচিত এমপি হলেন পুতুল

নাটোরে ২৭ প্রার্থীর ১৯ জনেরই জামানত বাজেয়াপ্ত

নাটোর-১ আসন: বিএনপির জয়, জামানত হারাচ্ছেন ৭ প্রার্থী

নাটোরের ৪ আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী

নাটোর-১ আসনে ধানের শীষের ফারজানা শারমিন পুতুল জয়ী

নাটোরের সব কটি আসনে জয়ের পথে ধানের শীষের প্রার্থী

নাটোরের ৪ আসনেই বিজয়ের দ্বারপ্রান্তে ধানের শীষ

‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এ দেশের একজন সম্মানিত নাগরিক’