হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে কাভার্ড ভ্যানচালক নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে আহসান উল্লাহ (৫০) নামের এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ কুমারটেক এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও প্রাণ আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যানচালক।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাতে আজকের পত্রিকাকে জানান, আহসান উল্লাহ তাঁর বাসার সামনের একটি দোকানে বসাছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, কারা এবং কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা জানাসহ জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।

নরসিংদীতে পৃথক স্থানে দুটি মরদেহ উদ্ধার

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলা

পল্লিচিকিৎসক ফরহাদের ব্যতিক্রমী ‘ফার্মেসি পাঠাগার’, স্বাস্থ্যসেবা-জ্ঞানচর্চা একই ছাদের নিচে

মাধবদীতে পৌর বর্জ্যের দুর্গন্ধ ও দূষণের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ

নরসিংদীতে জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নরসিংদীর বেলাবোতে ছাত্রদলের কমিটি ঘিরে বিক্ষোভ, সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ

কারখানার বর্জ্যে নদীর পানি ‘আলকাতরা’

শতাধিক ছাগলের মৃত্যু: নরসিংদীর গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

নরসিংদীতে অজ্ঞাত রোগে শতাধিক ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত খামারিরা