হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

৪টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল (ভোজ্যতেল) কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিট ক্রাশিং সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গন্ধবপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সিট ক্রাশিং সেকশনের বেশির ভাগ মেশিনারিজ, কাঁচামাল পুড়ে বিপুল ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছেন।

এ ব্যাপারে প্রতিষ্ঠানের অ্যাডমিন (প্রশাসন) ব্রিগেডিয়ার আশরাফ (অব.) বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিট ক্রাশিং সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা পরে জানাবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, এডিবল অয়েল কারখানায় আগুনের খবর পেয়ে মোট ৪টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ড কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। এ ছাড়া হতাহতের ঘটনাও ঘটেনি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

ডিজেল সংকট, নারায়ণগঞ্জ শহর-বন্দরে নদী পারাপারে ট্রলার বন্ধের উপক্রম

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাইভেট কার, উদ্ধার করলেন মাঝিরা

দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

সোনারগাঁয়ে বৈশাখের প্রথম দিনে বউ মেলা

নারায়ণগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাবেক মেয়র আইভী আরেক মামলায় গ্রেপ্তার

স্বাভাবিক মৃত্যু বলে লাশ হস্তান্তর, গোসল করাতে গিয়ে মিলল আঘাতের চিহ্ন

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

তেলের ডিপো কর্মকর্তার বাড়িতে ডাকাতি