হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাঁকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। সন্ধ্যা সাতটার দিকে তাঁকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে বের করে পুলিশের গাড়িতে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি বলেন, ‘আমরা তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। তাঁকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য খাইরুল ইসলাম সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

এর আগে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। খাইরুল ইসলাম সজীব জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসবের মধ্যে নারী ঘটিত বিষয়, চাঁদাবাজি, হুমকি রয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।

অবৈধ গ্যাস ইস্যুতে তিতাসের কর্মকর্তাদের ‘পেটানোর’ নির্দেশ বিএনপি এমপির

নারায়ণগঞ্জে পুলিশে কর্মরত ‘গোপালিদের’ তালিকা চাইলেন বিএনপির এমপি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

স্কুলছাত্রীকে লাথির ভিডিও ভাইরাল, বিচার চেয়ে টিসি পেল ভুক্তভোগী

তোলারাম কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের লুটপাট, মালামাল ফেরতের দাবি ছাত্রশক্তির

ছাত্রদলের বিরুদ্ধে তোলারাম কলেজ ছাত্রাবাসে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জে জুলাইয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৮

সিদ্ধিরগঞ্জে যুবককে আটকে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ ৭ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের অনুষ্ঠানে ককটেল নিক্ষেপ, আটক ২