হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আরজু। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরজু (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁর নাম জানা যায়নি। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের আলীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত আরজুকে আলীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই দুর্ঘটনায় আহত আরও এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আরজু ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কানাইপুর গ্রামের সৈয়দ আলী আকবরের ছেলে। আরজু পেশায় একজন বাইং হাউস ব্যবসায়ী।

আলীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সৈয়দ নাইম বলেন, ‘ভাড়ায় মোটরসাইকেল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন মোটরসাইকেল আরোহী আরজু। গুরুতর আহত অবস্থায় চালক ও আরোহীকে উদ্ধার করে আমরা খানপুর হাসপাতালে নিয়ে আসি। এখানে হাসপাতালে ভর্তির পরই আরোহী মারা যান। গুরুতর আহত চালককে ঢামেকে প্রেরণ করা হয়েছে।’

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। তাঁর লাশ খানপুর হাসপাতালে রাখা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা ঘটনাস্থলে এসে পৌঁছালে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

‘গ্যাস সিলিন্ডারে লিকেজ’ থেকে জেরা মেঘনাঘাটে আগুন

নারায়ণগঞ্জে বাসায় বিস্ফোরণ: বাবা ও তিন সন্তানের মৃত্যু, মায়ের অবস্থাও আশঙ্কাজনক

সোনারগাঁয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ভূমি কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জে বাসায় বিস্ফোরণ: বাবা ও মেয়ের পর এবার ছেলের মৃত্যু

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে বাবার পর মেয়ের মৃত্যু

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’

লেকে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, আহত ১৫