হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে (আপন বোন) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হারুন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টায় নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া থেকে তাঁকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

আটক হারুন মিয়া চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে, গতকাল বিকেলে খেলাধুলা করার সময়ে ওই শিশুরা হারুন মিয়ার ঘরে প্রবেশ করে। শিশুরা ঘরে প্রবেশের পরই তিনি দরজা বন্ধ করে তাদের ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুরা চিৎকার শুরু করলে তাদের পরিবারের সদস্যরা উদ্ধার করে বিষয়টি পুলিশকে অবগত করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ‘ধর্ষণচেষ্টার বিষয়টি আমরা এখনো নিশ্চিত হইনি। আমরা অভিযুক্তকে আটক করে তদন্ত করছি। বিস্তারিত পরে বলা যাবে।’

সিদ্ধিরগঞ্জে আ.লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা