হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামি দুই দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পূর্বাচলে পুলিশের চেকপোস্টে প্রাইভেটকার চাপায় বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন আসামিকে আদালতে হাজির করা হয়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে পুলিশের চেকপোস্টে প্রাইভেটকার চাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এ আদেশ দেন। 

এর আগে সকাল দশটায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিন আসামি প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীরকে আদালতে হাজির করে পুলিশ।

আদালতে তোলার পর পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এদিকে সকাল থেকেই জেলা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নিহত মুহতাসিম মাসুদের সহপাঠীরাসহ বুয়েটের শিক্ষার্থীরা। শুনানি পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পূর্বাচলের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন নিহতের স্বজন ও সহপাঠীরা।

বেলা এগারোটায় এজলাস থেকে বের হয়ে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকসহ দায়ের করা দু’টি মামলার মধ্যে আজ সড়ক পরিবহন আইনের মামলায় রিমান্ড শুনানি হয়েছে। আদালত এই মামলায় আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন। 

নারায়ণগঞ্জে সকাল থেকেই জেলা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নিহত মুহতাসিম মাসুদের সহপাঠীরাসহ বুয়েটের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

এর আগে, গত বৃহস্পতিবার রাতে বুয়েটের সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ তার দুই সহপাঠীকে নিয়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকা থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপোস্টের ব্যারিকেড ভেঙে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান শিক্ষার্থী মুনতাসির মাসুদ।

গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা তার দুই সহপাঠী বন্ধু অমিত সাহা এবং মেহেদি হাসান খানসহ দুই পুলিশ সদস্য। পরে পুলিশ প্রাইভেটকারের চালকসহ গাড়িতে থাকা তিনজনকে আটক করে।

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনিতে গুরুতর আহত ১

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ, ভাঙচুর

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ সেতু সংস্কারকাজ শুরু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নারায়ণগঞ্জে ক্যানটিনে বিস্ফোরণ: আরও এক কর্মচারীর মৃত্যু

পাওনা টাকা চাওয়ায় সোনারগাঁয়ে ঠিকাদারকে ছুরিকাঘাত, ৩ দিন পর মৃত্যু

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতা-কর্মীদের ভিড়

গ্যাসের অবৈধ সংযোগ: ফতুল্লার ঘরে ঘরে ‘মৃত্যুকূপ’

বাবার তিন ঘণ্টা পর প্রাণ গেল এক ছেলের, বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: স্বামী-সন্তানদের পর চলে গেলেন সালমাও, পরিবারের কেউই বেঁচে রইল না