হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা গ্রামে একটি বহুতল ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে। তাঁদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলো ওই ভবনের ভাড়াটে জরিনা বেগম, আলাউদ্দিন, শিফা আক্তার ও শিমলা।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে একই পরিবারের চারজন দগ্ধকে আনা হয়। তাঁদের ২০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

স্থানীয়রা জানান, ছয় তলা ভবনের নিচতলায় একটি বাসাভাড়া নিয়ে বসবাস করতেন আলাউদ্দিন, তাঁর মা ও দুই সন্তান। আজ ভোরে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ওই রুমে থাকা শিশুসহ চারজন দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোরে ঘটনার পরপরই দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

ধলেশ্বরীতে ইটবাহী ট্রলারডুবি, রক্ষা পেল ১৩ শ্রমিক

ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

আমাকে না দিলেও কেন্দ্রে গিয়ে ভোট দিন: গয়েশ্বর রায়

বিউটি পারলারের ওয়াশ রুমে নারী মালিকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

ফতুল্লায় শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর মতো: গোলাম পরওয়ার

ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, একজন আহত

নারায়ণগঞ্জে জামায়াত কর্মীর বাড়িঘরে হামলা, আহত ৬

নারায়ণগঞ্জে চলন্ত গাড়িতে বিএনপি কর্মীদের লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি