হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টায় সারা দেশে ১৯ জন গ্রেপ্তার: র‌্যাব মহাপরিচালক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। ছবি: আজকের পত্রিকা

সারা দেশের ৩৫ হাজার পূজামণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে নাশকতার চেষ্টায় ১৯ জন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ধর্মীয় সংস্কৃতিতে বাধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে র‌্যাব তৎপর রয়েছে। এ সময় র‌্যাব মহাপরিচালক সব ধর্মের এই বাংলাদেশে আগামী দিনে কোনো ধরনের বাধাবিপত্তি ছাড়া ধর্মীয় উৎসবগুলো পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এর আগে তিনি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় র‌্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসিম উদ্দিস, পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা প্রবীর সাহাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত সরদার নিহত