হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে বাম জোটের মিছিল, পুলিশের লাঠিপেটা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আধাবেলা (সকাল ৬টা থেকে বেলা ২ টা) হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় নারায়ণগঞ্জে মিছিল করেছে তারা। তবে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

শহরের বঙ্গবন্ধু সড়কের ডিআইটি এলাকায় মিছিল করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা। পুলিশের লাঠিপেটায় জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম ও বাসদ সদস্যসচিব বিপ্লবসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছে জোটের নেতা-কর্মীরা। তবে মিছিল থেকে কাউকে আটক করেনি পুলিশ।

আহতরা হলেন—জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, খোরশেদ আলম, জাসাল হোসেন, রাতুল আহম্মেদ, রুহুল আমিন সোহাগ, নুরুল ইসলাম, সরত মণ্ডল ও সাইফুল ইসলাম।

এই বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র দাস বলেন, সড়কে যান চলাচলে অসুবিধা ও বাধা তৈরি হওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

মাদকবিরোধী র‍্যালি করায় কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে ছড়াল আতঙ্ক

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৫

দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে আরও চারটি ইউনিয়নের একাংশ