হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করায় তিতাস কর্মকর্তার ওপর হামলা, মালপত্র লুটের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে তিতাস গ্যাসের এক কর্মকর্তার ওপর হামলা ও সরকারি মালপত্র লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিতাস গ্যাস রূপসী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী দ্বীন ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

প্রকৌশলী দ্বীন ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার সোনাব এলাকার জঙ্গু মিয়ার ছেলে হাবিবুল্লাহর বাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় হাবিবুল্লাহ, গোলাকান্দাইল নতুনবাজার এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে রাসেলসহ ২০-২৫ জন অতর্কিতে তাঁর ওপর হামলা চালান। তাঁকে বাঁচাতে গেলে অভিযানের অন্য সদস্যদেরও বাধা দেন হামলাকারীরা।

এ সময় হামলাকারীরা দ্বীন ইসলামের আইডি কার্ড, ওয়েল্ডিং মেশিন, কেব্‌ল, লোহার পাইপ, রাইজারের মালপত্রসহ সরকারি কাজে ব্যবহৃত সরঞ্জাম লুট করে নিয়ে যায়। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে ভুলতা ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘থানায় এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার