হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী আজ সোমবার (৮ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানায় দুই নারীসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন হাসান শরীফ (৪০), রুহানী চৌধুরী কথা ওরফে কথা আক্তার (২৫) ও বিন্দু (৩০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী তরুণী তল্লা প্রাইমারি স্কুলের সামনে একটি পারলারে প্রশিক্ষণ নিচ্ছিলেন। কয়েক মাস আগে সেখানে রুহানী চৌধুরী কথার সঙ্গে পরিচয় হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়মিত যোগাযোগ চলতে থাকে।

পরিচয়ের সূত্র ধরে চলতি মাসের ৪ তারিখ রাতে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন রুহানী চৌধুরী কথা। ভুক্তভোগী রাজি হলে রাত ১০টার দিকে ভুইগড় বাসস্ট্যান্ড থেকে প্রাইভেট কারে মাওয়া যান তাঁরা। রাতভর বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বুধবার ভোর ৬টার দিকে তাঁরা ফতুল্লার শান্তিধারা এলাকায় আসামি হাসান শরীফের ভাড়া বাসায় আসেন।

এ সময় রুহানী চৌধুরী কথা ও বিন্দু তাঁকে জোরপূর্বক হাসান শরীফের বেডরুমে আটকে রেখে অন্য কক্ষে চলে যান। সেখানে হাসান শরীফ ভুক্তভোগীকে ধর্ষণ করেন। সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর পরিবারের সঙ্গে আলোচনা করে আজ থানায় মামলা করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নন্দন চন্দ্র সরকার বলেন, ‘ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ফতুল্লা মডেল থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা চলছে।’

রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় নার্স নিহত

ত্বকী হত্যার বিচার দাবিতে ২৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

মসজিদে ইফতার বন্ধে পুলিশ পাঠানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জে শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

জামিনের পরদিনই গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

হেলে পড়া পাঁচতলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাখাওয়াত হোসেন খান

কিশোরদের হাতাহাতি থেকে দুই পরিবারের সংঘর্ষ, ব্যবসায়ী নিহত