হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন বিএনপির সাবেক এমপির মেয়ে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শাহীনা ইসলাম মুক্তি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের সিদ্ধান্তে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

আজ রোববার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয় উত্তর) শওকত আলী। তিনি নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদ্য বিদায়ী আহ্বায়ক।

শওকত আলী বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় কোনো নেতা স্থানীয় পদে থাকতে পারবেন না। সেই সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়কের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে শাহীনা ইসলাম মুক্তিকে। আমি তাঁর সফলতা কামনা করছি।’

শাহীনা ইসলাম মুক্তি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে। সিরাজুল ইসলাম ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ত্বকী হত্যার বিচার দাবিতে আলোক প্রজ্বালন

ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে ইজিবাইকচালক আহত

মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসতঘর জ্বালিয়ে দিলেন যুবক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৩ স্বজনের দাফন নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের, আহত ৫