হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ শহরের সড়কের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। আজ সোমবার নগরীর চাষাঢ়া জিয়া হলের সামনে থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সূত্রে জানা যায়, নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দায়িত্ব গ্রহণের পর থেকে যানজট নিরসন ও হকার উচ্ছেদের বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নামার ঘোষণা দেন। এতে অনেকেই স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে দিলেও কিছু কিছু স্থানে দখল থেকে যায়।

এ বিষয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, অবৈধ দখলদারদের কারণে নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। জনস্বার্থে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, যেকোনো চাপ বা প্রভাব উপেক্ষা করে নগরবাসীর স্বার্থ রক্ষা করা হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল সুজন, জেলা হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, বিকেএমইর পরিচালক সোহেল মোর্শেদ, ইসলামী আন্দোলনের মাওলানা মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: সোনারগাঁ বিএনপির সহসভাপতিকে শোকজ

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

কাতার থেকে ইন্টারপোলের মাধ্যমে হত্যা মামলার আসামিকে ফেরত আনল পুলিশ

নারায়ণগঞ্জে ২৪ জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি, উপহার দেওয়া হলো কোরবানির পশু

সোনারগাঁয়ের ২৩ গ্রামে আজ ঈদ

সোনারগাঁয়ে পোশাকশ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ

স্বস্তির ঈদযাত্রায় অস্বস্তির কারণ বাড়তি ভাড়া

নারায়ণগঞ্জে ফের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

মাদক সেবনে বাধা দেওয়ায় পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনিতে গুরুতর আহত ১