হোম > সারা দেশ > নড়াইল

মা ছিলেন ঘুমিয়ে, পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুপুত্রের

নড়াইল প্রতিনিধি 

মারা যাওয়া শিশুদের মায়ের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শিশু দুটি ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই শিশুর মা ঘুমিয়ে ছিলেন। এ সময় শিশু দুটি বাড়ির বাইরে খেলাধুলা করছিল। ঘুম থেকে ওঠে মা সন্তানদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নড়াইলে হত্যা মামলার আসামিদের হামলায় বাদীপক্ষের ৩ নারী আহতের অভিযোগ

নড়াইলে পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৪

নড়াইলে আগুনে পুড়ল ৪ দোকান, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৭ সন্তান প্রসব, বাঁচেনি কেউ

নড়াইলে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নারীর, দুজনেরই মৃত্যু

সেচের জন্য ডিজেল আনতে গিয়ে কৃষাণীর মৃত্যু

নড়াইলে ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুগ্ধ দর্শনার্থীরা

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু