হোম > সারা দেশ > নড়াইল

ঈদে গরুর মাংসের ভাগ চাওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের কালিয়ার নোয়া গ্রামে গতকাল সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নড়াইলের কালিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে জবাই করা গরুর মাংসের ভাগ চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে ১৪ জনের ছররা গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়া গ্রামে গতকাল সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এ ঘটনায় ২০ জনকে আটক করেছে।

আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন বাঁধন মোল্যা, মাহাবুব মোল্যা, রমজান মোল্যা, নাহিদ মোল্যা, টুটুল মোল্যা, শাহীদুল মোল্যা, রাজা মোল্যা, তামিম মোল্যা, মিন্টু মোল্যা, ঝুনু মোল্যা, সুমন মোল্যা ও আজানুর শেখ। সব মিলিয়ে অন্তত ২৫ জন আহত হন। তাঁদের নড়াইল জেলা সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার ঈদুল ফিতরের দিন নোয়া গ্রামের মাহবুবুর শেখের পক্ষের লোকজনের কাছে গরুর মাংসের ভাগ চান খায়রুল মোল্যার পক্ষের সালমান ও আসলাম। অন্যরা মাংসের ভাগ পেলেও এই দুজনকে ভাগ না দেওয়ায় দুই পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

কথা-কাটাকাটির জেরে গতকাল রাত সাড়ে ৭টার দিকে মাহবুবুর শেখের পক্ষের লোক জরিপ শেখের ওপর হামলা ও মারধর করে প্রতিপক্ষ। এ নিয়ে রাত ৮টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ছোড়া শটগানের ছররা গুলিতে ১৪ জন আহত হন। গুলিবিদ্ধ ব্যক্তিরা সবাই মোল্যা পক্ষের সমর্থক বলে জানান খায়রুল মোল্যা।

নড়াইল জেলা সদর হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪ জনের শরীরে ছররা গুলি পাওয়া গেছে। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের ২০ জনকে আটক করা হয়েছে। পাল্টাপাল্টি হামলা চলাকালে কে বা কারা গুলি ছুড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইলে আগুনে পুড়ল ৪ দোকান, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৭ সন্তান প্রসব, বাঁচেনি কেউ

নড়াইলে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নারীর, দুজনেরই মৃত্যু

সেচের জন্য ডিজেল আনতে গিয়ে কৃষাণীর মৃত্যু

নড়াইলে ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুগ্ধ দর্শনার্থীরা

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু

নড়াইলে দুটি স্থান থেকে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হত্যার প্রতিবাদে নড়াইলের সব পেট্রলপাম্প বন্ধ

নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ