হোম > সারা দেশ > নড়াইল

শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নারীর, দুজনেরই মৃত্যু

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইল পৌরসভার বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও শিশু নিহত হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন ওই নারী।

নিহত ব্যক্তিরা হলেন পলি বেগম (২৭) এবং দেড় বছরের শিশু ফুরকান। নিহত পলি বেগম নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের নূর ইসলাম ভূঁইয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ওই নারী স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাইছিলেন ট্রেন কখন আসবে। ট্রেন আসার আগেই ওই নারী তাঁর কোলে থাকা শিশুকে নিয়ে চিত্রা নদীতে রেলসেতুর ওপর উঠে পড়েন। পরে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্র্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই নারী তাঁর কোলে থাকা শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন। তদন্তপূর্বক মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

মা ছিলেন ঘুমিয়ে, পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুপুত্রের

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নড়াইলে হত্যা মামলার আসামিদের হামলায় বাদীপক্ষের ৩ নারী আহতের অভিযোগ

নড়াইলে পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৪

নড়াইলে আগুনে পুড়ল ৪ দোকান, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৭ সন্তান প্রসব, বাঁচেনি কেউ

নড়াইলে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সেচের জন্য ডিজেল আনতে গিয়ে কৃষাণীর মৃত্যু

নড়াইলে ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুগ্ধ দর্শনার্থীরা

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু