হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট থানা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিমন হোসেন (২১) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি এ বছর ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমাইতাড়া বাজার থেকে একটি ট্রাক ফার্শিপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় রিমন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে সেটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন রিমন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বেলা আড়াইটার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে।

ওসি আরও জানান, তিন দিন আগে পরিবারের পক্ষ থেকে রিমনকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছিল। তিনি ঠিকমতো মোটরসাইকেল চালাতে পারতেন না।

বদলগাছীর ৮৯৬ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ মাত্র একজন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

দলীয় এমপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিএনপি নেতার

নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা নবাবের মৃত্যু

মান্দায় নিখোঁজের পরদিন ক্লিনিক চত্বরে মিলল গৃহবধূর লাশ

এইচএসসির ফল বিপর্যয়, অধ্যক্ষের পদত্যাগ দাবি অভিভাবকদের

নওগাঁয় হারিয়ে যাওয়া ৫১৭ মোবাইল উদ্ধার

শ্লীলতাহানির অভিযোগে সালিস, ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

রোগীর সেবা ফেলে হাসপাতালে নার্সকে পিটিয়ে জখমের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আগামীকাল দেশে ফিরছে নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ, শোকের মাঝেও ঋণের চাপ