হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাটে ৫৩ ভোটকেন্দ্রের ৩৭টি ঝুঁকিপূর্ণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত হচ্ছেন। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর ধামইরহাটে ৫৩টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ১৬টি কেন্দ্র চিহ্নিত করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন আজকের পত্রিকাকে জানায়, ৫৩টি ভোটকেন্দ্রের মধ্যে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজ, আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চবিদ্যালয়, রঘুনাথপুর কামিল মাদ্রাসা, দেবীপুর উচ্চবিদ্যালয়, বেড়িতলা একাডেমি, মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং আড়ানগর উচ্চবিদ্যালয়সহ ১৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। বাকি ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলায় ৮টি ইউনিয়ন ও পৌরসভায় পোস্টাল ভোটারসহ মোট ভোটার ১ লাখ ৬৪ হাজার ৬৯১ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৮৪৭ জন, মহিলা ভোটার ৮২ হাজার ৮৪২ ও তৃতীয় লিঙ্গ ২ জন। এতে ৫৩ কেন্দ্রের ৩২০টি বুথে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই আসন থেকে তিনজন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত (ধানের শীষ) প্রার্থী সামসুজ্জোহা খান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা) ইঞ্জিনিয়ার এনামুল হক এবং আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী মতিবুল ইসলাম (ঈগল)।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও ২৭টি কেন্দ্রে টহলরত পুলিশের বডি-ওর্ন ক্যামেরা থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নওগাঁর আমচাষিদের দুশ্চিন্তা: কম দাম, বেশি ওজন

ধামইরহাটে বৃদ্ধ মায়ের পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে গ্রেপ্তার

মান্দায় অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদককে মারধর, মহাসড়ক অবরোধ

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, পরে ফিরিয়ে নেয় বিএসএফ

সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

সেনপাড়া প্রাথমিক স্কুল: প্রধান শিক্ষকের ‘রাজকীয়’ বিদায়

পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটক হেনস্তার ঘটনায় যুবক আটক

বনের গাছ কেটে বসতি

মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়ে ছিল হজ এজেন্সি প্রতিনিধির মরদেহ