হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহে প্রধান জামাত, শান্তি কামনায় দোয়া

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে উদ্‌যাপিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জেলার প্রায় আড়াই হাজার মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

ঈদুল আজহার প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় ও একই মাঠে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার উপজেলাগুলোতেও ছোট-বড় জামাত অনুষ্ঠিত হয়।

আঞ্জুমান ঈদগাহে সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার, ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতসহ দলে দলে মুসল্লিরা অংশ নেন। বৈরী আবহাওয়ার মধ্যে প্রথম জামাতে প্রায় ৩০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। পরে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় মসজিদে।

প্রথম জামাতে হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন ও দ্বিতীয় জামাতে হাফেজ মাওলানা আতিকুর রহমান ইমামতি করেন।

নামাজ শেষে সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘বিগত দিনের জঞ্জাল দূর করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনা করতে হবে। বিশ্বের সকল মুসলিম উম্মাহ যেন ভালোভাবে চলে, সেই প্রত্যাশা করি।’

সিটি প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার বলেন, ‘আমরা যেমন নিজের ঘরকে পরিষ্কার রাখি, ঠিক তেমনি কোরবানির বর্জ্য অপসারণ করে শহরকে পরিষ্কার রাখতে হবে।’

অর্ধশত অসহায় পরিবার পেল ঈদ উপহার সামগ্রী

বিএনপি সরকার সব সময় জনগণের পাশে থাকে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহে সন্ধ্যা ৬টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

ময়মনসিংহে ঈদুল আজহার জামাত কখন কোথায়

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬

খেলার মাঠ নেই, তাই বোরোখেতের নাড়া কেটে ফুটবলের মাঠ বানাচ্ছেন কিশোরেরা

বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর পুকুরে মিলল মরদেহ

পাওনা টাকা চাওয়ায় কলা ব্যবসায়ীকে গলা টিপে হত্যার অভিযোগ

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী