হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সঙ্গে কথা বলছেন চিকিৎসকেরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু। পুরুষ রোগীদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু রয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোগীর চাপ বাড়লেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে শতভাগ ফেল, এমপিও বাতিলের হুঁশিয়ারি

মোটরসাইকেল নিয়ে রেলসেতু থেকে পড়ে যুবকের মৃত্যু

নান্দাইলে তিন প্রতিষ্ঠানের ১৯ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

পাওয়ার কারসহ ১১ বগি ছেড়ে ২ কিমি গেল মোহনগঞ্জ এক্সপ্রেস

৩৯ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষক