হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ময়মনসিংহ প্রতিনিধি

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে আগুন লেগেছে। হাসপাতালের লিফটের কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ মারা যায়নি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তদন্ত শেষে বলা যাবে।

তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২০ জনের মতো আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, নতুন ভবনের অষ্টম তলায় লিফটের কন্ট্রোল রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।