হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে কাভার্ড ভ্যান

ময়মনসিংহ প্রতিনিধি

আগুনে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান। ছবি: সংগৃহীত

দুর্বৃত্তদের আগুনে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় একটি কাভার্ড ভ্যান পুড়ে গেছে। গতকাল মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দিলে এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, গতকাল রাত ৮টার দিকে চালক কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যায়। পরে নাশকতাকারীরা ১২টার দিকে আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো কাজ হয়নি।

শিবিরুল ইসলাম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় ঘিরে এসব করা হচ্ছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির