হোম > সারা দেশ > ময়মনসিংহ

টানা বৃষ্টিতে ময়মনসিংহে ফসলের ক্ষতির শঙ্কা

ময়মনসিংহ প্রতিনিধি

বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের সবজিখেত। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে অসময়ে বৃষ্টিতে আমন ধান, রবি ফসল ও শাকসবজির খেত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গত শুক্রবার থেকে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

বৃষ্টির কারণে অনেক কৃষকের জমির কাজ বন্ধ হয়ে গেছে। অনেকে ধান কাটতে পারছেন না। বৃষ্টিতে সবজি নষ্ট হয়ে যাচ্ছে।

ময়মনসিংহের বয়রা গ্রামের কৃষক শাম্মত আলী বলেন, ‘নভেম্বরের এ সময়ে এত বৃষ্টিপাত দেখিনি কখনো। বাড়ির সামনের ১৫ শতক জমিতে সবজির আবাদ করেছি। কয়েকদিনের বৃষ্টিতে ফসল ক্ষতির মুখে পড়েছে। গাছগুলো মরে যাচ্ছে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. এনামুল হক বলেন, জেলার ১৩টি ‍উপজেলায় চলতি আমন মৌসুমে ২ লাখ ৬৮ হাজার ১১০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এ বছর ৪১ হাজার ৬৫০ হেক্টরে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; কিন্তু বৃষ্টির কারণে সরিষা আবাদ করা যাচ্ছে না। ২১ হাজার ৬০০ হেক্টরে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হেলেও ইতিমধ্যে ৫ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। বৃষ্টিতে ধান ও সবজির কী পরিমাণ ক্ষতি হয়েছেম তা নিরূপণ করে সহযোগিতা করা হবে।

প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা: মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

মমেক হাসপাতাল: চিকিৎসকের অপেক্ষায় ঘণ্টা পার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ছেলের লাশের অপেক্ষায় বছর পার এক মায়ের

ময়মনসিংহে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে কলেজশিক্ষকসহ ২ জন নিহত

নকশাবহির্ভূত ভবনে টানানো হলো অপসারণের নোটিশ, সময় ৭ দিন

হাম আক্রান্তদের চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেলে নতুন আইসোলেশন ওয়ার্ড

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ফেলে যাওয়া মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর গ্রেপ্তার অভিযুক্ত

হালুয়াঘাটে ছয় গ্রামে ফসলের খেত প্লাবিত, ঘরে ঢুকে পড়েছে পানি

পেট্রলপাম্পে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার তেল জব্দ