হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ঝগড়া থামাতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুরে ঝগড়া থামাতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম মোকশেদ আলী (২৮)। তিনি ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। মোকশেদ কৃষিকাজ করতেন এবং তাঁর দুটি শিশুসন্তান রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোকশেদের চাচা বাচ্চু মিয়া ও তাঁর ছেলে আকাশ মিয়ার মধ্যে ঝগড়া হয়। বাচ্চুর দ্বিতীয় বিয়ে নিয়ে এই ঝগড়ার সূত্রপাত। একপর্যায়ে বাবা ও ছেলের মধ্যে হাতাহাতি হয়। তাঁদের ঝগড়া থামাতে গিয়ে আকাশের ছুরিকাঘাতে আহত হন মোকশেদ। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

মোকশেদের মা পারুল বেগম বলেন, মোকশেদ তাঁর চাচা বাচ্চু ও চাচাতো ভাই আকাশের মধ্যকার ঝগড়া থামাতে গিয়েছিলেন। সেখানে আকাশের ছুরিকাঘাতে মোকশেদ নিহত হন।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং মোকশেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

বালুর ঘাট নিয়ে সংঘর্ষ: সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি, ২৪ ঘণ্টা পেরোলেও হয়নি মামলা

বিএনপি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ৩

বালুর ঘাট দখল নিয়ে ছাত্রদল-এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেলের বহরে অগ্নিসংযোগ

ঈদের ছুটি শেষেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

বারবার বল আসায় ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা

ঈদের দিন তারাকান্দায় অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত ২

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত