হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

ময়মনসিংহ প্রতিনিধি

রোববার সন্ধ্যায় ভালুকায় বিউটি পারলারের মালিক সাথী আক্তার আটক। ছবি: সংগৃহীত

সরকারের সমালোচনা করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে আটক করে পুলিশের দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। ওই নারীকে তাঁর মালিকানাধীন বিউটি পারলারে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে দেওয়া হয়।

গতকাল রোববার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার সন্ধ্যায় ভালুকায় বিউটি পার্লারের মালিক সাথী আক্তার আটক। ছবি: সংগৃহীত

পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের ভাষ্যমতে, সম্প্রতি সাথী আক্তার তাঁর বিউটি পারলারে বসে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকারকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের নজরে এলে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

​পরবর্তীকালে স্থানীয় বিএনপি কর্মীরা জড়ো হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।

রোববার সন্ধ্যায় ভালুকায় বিউটি পার্লারের মালিক সাথী আক্তার আটক। ছবি: সংগৃহীত

​খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্ত সাথী আক্তারকে হেফাজতে নেয়।

​এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

ভালুকায় ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

বর্জ্যের সঙ্গে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে চিকিৎসাসামগ্রী

ভালুকায় রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

‘বিয়ের জন্য’ ঋণ না পেয়ে ব্যাংকই লুটের পরিকল্পনা

বর্জ্য সংরক্ষণাগারে মিলছে ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসাসামগ্রী, সমালোচনা