হোম > সারা দেশ > ময়মনসিংহ

ব্যবসায়ীকে পিষে দিয়ে খাদে ট্রাক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে এক ব্যবসায়ীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাক। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ফুলপুরে জুবায়েদ আহমেদ (৪০) নামের এক ব্যবসায়ীকে পিষে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুরে মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুবায়েদ আহমেদ মোকামিয়া গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে।

স্থানীয় সেলিম মিয়া বলেন, জুবায়েদ আহমেদ নিয়মিত হাঁটাচলা করতেন। সকালে হাঁটার সময় শেরপুরগামী পণ্যবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়, এতে তাঁর দেহ ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ট্রাকটি খানিকটা দূরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, সকাল ৬টার দিকে জুটবোঝাই শেরপুরগামী একটি ট্রাক পথচারী জুবায়েদকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খানিকটা দূর খাদে পড়লে চালক-সহকারী পালিয়ে যান। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হবে। চালক ও তাঁর সহকারীকে আটকের চেষ্টা চলছে।

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির-সম্পাদকসহ তিনজনের জামিন নামঞ্জুর

হালুয়াঘাটে ১৩ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষার্থীকে শোকজ

ফোন করে ডেকে নেওয়ার পর নিখোঁজ শিক্ষার্থীর ৫ মাসেও মেলেনি সন্ধান

আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেপ্তার

পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘সবজি কিনলেও ভালো হতো’, সেই ২০ টাকার টিকিটেই ৩০ লাখের স্বপ্ন

পানির চাপে সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু, তদন্ত কমিটি

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের লাশ ৩ দিন পর উদ্ধার