হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেক হাসপাতালের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে পড়ে মৌসুমী আক্তার (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৌসুমী আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, তিনি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মায়ের সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তিনি হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় উঠে লাফ দেন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তরুণী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ‘তরুণীটি ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। হাসপাতাল প্রশাসনের সবাই গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ভিকটিমের কিছু কাগজপত্র ঘেঁটে জানা যায়, তিনি মারাত্মকভাবে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করা হয়েছে।’

মৌসুমীর ভাই ইউসুফ আলী জানান, মৌসুমী দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসায় অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। তবে পাঁচ দিন ধরে অবস্থার আবারও অবনতি হয়। আজ সকালে চিকিৎসার জন্য মা তাঁকে নিয়ে হাসপাতালে এসেছিলেন।

হামের টিকার জন্য ভোগান্তি পোহাতে হবে না: মসিক প্রশাসক

বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহত বাবা

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও ২৭ শিশু

নানা সংকটে ধুঁকছে শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি

ব্রিটিশ আমলের গৌরীপুর রেলওয়ে জংশনের আজ ভগ্নদশা

হামের উপসর্গ: মমেক হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৭৬