হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে কালোবাজারির উদ্দেশ্যে মজুত রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল জব্দ। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাংগা বাজারে এক অভিযানে ওই চাল উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিকেল ৪টার দিকে গোয়াডাংগা বাজারে অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। এ সময় বাজারের দুটি বন্ধ দোকান থেকে কালোবাজারির উদ্দেশ্যে মজুত করে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন এবং ফুলপুর থানা-পুলিশ সহায়তা করে।

অভিযান চলাকালে সরকারি চাল মজুতকারী ও দোকানমালিকদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা আগেই দোকান বন্ধ করে সটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত চালের বস্তাগুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাদী হয়ে ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেছি। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

ময়মনসিংহে হাম আইসোলেশন ওয়ার্ডে ভোগান্তি, উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

আওয়ামী লীগের সাবেক ছয়বারের এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন

ময়মনসিংহে নাগরদোলা ভেঙে পড়ে ৫ জন আহত

‘প্রতিদিন এই ওয়ার্ডে শিশু মারা যাচ্ছে, আমারও বুক কেঁপে উঠছে’

ময়মনসিংহে মেলায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ২

কর্মস্থলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল পোশাকশ্রমিকের

সড়ক তুমি কার, পৌরসভার নাকি এলজিইডির!

অপরিকল্পিত পুকুর-ফিশারিতে জলাবদ্ধতা, গৌরীপুরে তলিয়ে গেল ২০০ হেক্টর জমির ধান

গোপনাঙ্গ দেখানোর ভিডিও ভাইরাল, বখাটে গ্রেপ্তার

ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড