ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি খাল থেকে সাব্বির হোসেন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার বিত্তাগুন খালে লাশটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
সাব্বির উপজেলার বাশিল গ্রামের নয়াপাড়া এলাকার সুলতান আহমেদের ছেলে। দুই দিন আগে তিনি নিখোঁজ হয়েছিলেন।
ভালুকা মডেল থানার এসআই সাইমন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।