ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে সড়কপথে ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরে খালের পাশে আয়োজিত এক সমাবেশে সাধারণ জনগণ ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন পর তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় খালটির পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন।
সমাবেশে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম এবং ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।