হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ সীমান্তে চোরাচালানের কম্বলসহ আটক ৫

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে জব্দ করা কম্বল। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা কম্বলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৫টার দিকে কলসিন্দুর-দুধনই সড়কের দেউলা সেতু এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় একটি করে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান, ১৫০টি কম্বল, ছয়টি মোবাইল ফোন ও ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

আটক পাঁচজন হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দুপপুরের মো. সুমন মিয়া, দুর্লভপুরের মো. হাবিবুর রহমান, চন্নপাড়ার মো. রতন আহম্মেদ, বাংনাহাটির মো. তোফাজ্জল হোসেন ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ধুনিয়াকান্দির মো. জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধে গতকাল সোমবার রাত থেকে বেশ কয়েকটি সীমান্ত সড়কে পুলিশের অভিযানকারী দল টহলরত ছিল। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলসিন্দুর-দুধনই সড়কের দেউলা সেতু এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান তল্লাশি করে কম্বল পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে পাঁচজন কোনো সঠিক তথ্য না দেওয়ায় তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার আজকের পত্রিকাকে জানান, পাঁচজনকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চুরি-ছিনতাই ও মাদকের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি

টয়লেটের পাশে পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে সেমাই

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ছাত্রশক্তি নেতার পুড়ে যাওয়া বাড়ি দেখলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দেওয়ার ৫ দিন পর ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ভালুকায় জুতা তৈরির কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে বাসচাপায় ইউপি সচিব নিহত

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

​নিরাপদ সবজি মিলবে দেশীয় ছত্রাকের তৈরি জৈব বালাইনাশকে