হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ রোজা শুরু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন গ্রামের মুসলমানেরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শনিবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাপধরী ইউনিয়নের চরশিশুয়া, মণ্ডলপাড়া ও পূর্ব মণ্ডলপাড়া চেংগানিয়া এবং নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের বাসিন্দারা গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় এবং ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন।

সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম মণ্ডল বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও আমাদের ইউনিয়নের চারটি গ্রামের ইস্রাফিল-মুস্রেমিল গোত্রের লোকেরা রোজা রাখা শুরু করেছেন। তাঁরা ঈদও সৌদির সঙ্গে মিল রেখে উদ্‌যাপন করেন। পশ্চিম মণ্ডলপাড়া জামে মসজিদে তাঁরা ঈদের নামাজ পড়েন।’

নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মো. রোমান হাসান জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তাঁর ইউনিয়নের কিছুসংখ্যক মানুষ রোজা শুরু করেছেন।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির