হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্গাপুরে হাজংদের দেউলি উৎসব অনুষ্ঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরে হাজংদের দেউলি উৎসবে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে হাজং সম্প্রদায়ের দেউলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) দুর্গাপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং।

পরে আলোচনা সভায় কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল সভাপতিত্ব করেন। দোলন হাজংয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদসহ বিভিন্ন অঞ্চলের হাজং সংগঠনের নেতা-কর্মীরা।

প্রধান অতিথি বলেন, হাজংরা নিজেদের আত্মপরিচয়, সংস্কৃতিচর্চা ও ঐতিহ্য সংরক্ষণে যেন আরও বেশি যত্মশীল হয় এবং তাঁরা যেন সোনালি সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্ব করতে পারে, বিএনপি রাস্ট্রক্ষমতায় গেলে এসব নিয়ে কাজ করবে।

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

ময়মনসিংহে শিশুর লাশ উদ্ধার, বাবা ও সৎমা আটক

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৬ শিশু ভর্তি

প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা: মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

মমেক হাসপাতাল: চিকিৎসকের অপেক্ষায় ঘণ্টা পার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ছেলের লাশের অপেক্ষায় বছর পার এক মায়ের

ময়মনসিংহে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে কলেজশিক্ষকসহ ২ জন নিহত

নকশাবহির্ভূত ভবনে টানানো হলো অপসারণের নোটিশ, সময় ৭ দিন

হাম আক্রান্তদের চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেলে নতুন আইসোলেশন ওয়ার্ড