হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে দুই শিশু নিখোঁজ, ২২ ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সিফাত হাসান। ছবি: সংগৃহীত

‎ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই শিশু নিখোঁজের ২২ ঘণ্টা পর সিফাত হাসান (১১) নামের এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে সিফাতের লাশ বাড়ির প্রায় ২০০ গজ দূরে স্থানীয় রশিদের পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

নিহত সিফাত উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের সৌদিপ্রবাসী নূর ইসলামের ছেলে এবং চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

এদিকে শনিবার (১২ জুলাই) বিকেল পর্যন্ত অন্য শিশু একই ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে আইমান সাদাবের (৫) খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় রাতেই পাগলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের পর রাত ১২টার দিকে একটি চক্র উভয় পরিবারে লোকজনের কাছে শিশুদের ফেরত চেয়ে মুক্তিপণ হিসাবে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেছে বলে শিশুদের পরিবার জানায়। এরই মধ্যে নিহত সিফাতের ভাই জিসান একটি নম্বরে ২ হাজার টাকা বিকাশ করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরশাঁখচূড়া গ্রামের সৌদিপ্রবাসী নূর ইসলামের ছেলে সিফাত হাসান বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অন্যদিকে একই সময়ে দীঘিরপাড় গ্রাম থেকে আরেক সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে আইমান সাদাব বাড়ির পাশে মনিহারি দোকানে গিয়ে নিখোঁজ হয়। ঘটনার এক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিশু সাদাবের কোনো সন্ধান মেলেনি।

শিশু সাদাবের নানা মো. সুলতান মিয়া বলেন, ‘শিশুটির বাবা বিদেশ থাকেন। বাড়ি পাশের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারগুড়িয়া গ্রামে। মা-ছেলে আমার বাড়িতেই থাকে। ঘটনার দিন বাড়ির পাশে দোকানের সামনে থেকে আমার নাতিকে কে বা কারা নিয়ে গেছে, কিছুই বলতে পারছি না। আমরা পুলিশের সাহায্য চেয়েছি।’

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক