হোম > সারা দেশ > ময়মনসিংহ

খেতে পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে কৃষকের মৃত্যু 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ (৬২)। তিনি পেশায় কৃষক। 

নিহতের ছোট ভাই ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানিক মিয়া জানান, বাড়ির পাশে কৃষি জমিতে কয়েক দিন ধরে প্রতিবেশী আব্দুল মতিনের বাড়ির বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। বারবার তাগিদ দেওয়ার পরও তিনি (আব্দুল মতিন) বিদ্যুতের তার অপসারণ করেননি। 

আজ মঙ্গলবার দুপুরে আব্দুল লতিফ ধান খেত থেকে তার সরাতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক