হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, পা ছিল শিকলে বাঁধা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা (৫৬) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৩ নভেম্বর) সকালে নান্দাইল সদর ইউনিয়নে রসুলপুর গ্রামের তরিকুল ইসলামের দোকানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, বাম পা শিকলে বাঁধা ব্যক্তি নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার খালবলা ও রসুলপুর বাজারে ঘোরাঘুরি করতেন। তাঁর পরনে কম্বল ও শরীর শিকলবন্দী ছিল।

আজ ভোরে নান্দাইলের রসুলপুর এলাকায় মসজিদের পাশে অচেতন অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় বাম পা শিকলে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি মারা যান।

নান্দাইল ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সামাদ বলেন, গ্রাম পুলিশ মাজাহারুল ইসলামের কাছ থেকে খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করা যায়নি।

নকশাবহির্ভূত ভবনে টানানো হলো অপসারণের নোটিশ, সময় ৭ দিন

হাম আক্রান্তদের চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেলে নতুন আইসোলেশন ওয়ার্ড

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ফেলে যাওয়া মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর গ্রেপ্তার অভিযুক্ত

হালুয়াঘাটে ছয় গ্রামে ফসলের খেত প্লাবিত, ঘরে ঢুকে পড়েছে পানি

পেট্রলপাম্পে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার তেল জব্দ

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, মামলা ছাড়াই জামায়াত নেতাকে আদালতে পাঠালেন ওসি

বালুর ঘাট নিয়ে সংঘর্ষ: সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি, ২৪ ঘণ্টা পেরোলেও হয়নি মামলা

বিএনপি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ৩

বালুর ঘাট দখল নিয়ে ছাত্রদল-এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেলের বহরে অগ্নিসংযোগ