হোম > সারা দেশ > ময়মনসিংহ

কেউ মাদকের বিষয়ে তদবির করলে তাকেও ধরে পুলিশে দেবেন: সাবেক প্রতিমন্ত্রী বাবর

নেত্রকোনা প্রতিনিধি

সভায় বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি: আজকের পত্রিকা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘মাদক কারবারি ও জুয়াড়িদের কেউ প্রশ্রয় দেবেন না। এদের বিষয়ে কেউ তদবির করলে, তাদেরও ধরে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দেবেন।

শনিবার (২২ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জে গণসংযোগকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিন দিনের সফরের শেষ দিন আজ উপজেলার পুকুরিয়াসহ বিভিন্ন স্কুল মাঠে পথ সভায় বক্তব্য দেন বাবর।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বলেন, ‘মাদক সব অপরাধের জন্ম দেয়। মাদক একটি পরিবার ধ্বংস করে দেয়; তা আমরা দেখছি। মাদকের জন্য সন্তান তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের নির্যাতন করে। সমাজে অশান্তি সৃষ্টি হয়। মাদকের বিষয়ে কোনো আপস করা যাবে না।’

বাবর বলেন, ‘আপনারা দেখেছেন মিথ্যা মামলায় আমি দীর্ঘ সারে ১৭ বছর জেল খেটেছি। তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবন দিয়েও শেখ হাসিনার শখ মেটেনি। আরও অনেক মামলা দিয়ে আমাকে নির্যাতন করেছে। আর এক বছর গেলে হয়তো ফাঁসিতে ঝুলাত। কারণ, সে আমার কাছে যা চাইছে, তা করি নাই। প্রতিবছরেই বিভিন্ন সময় মন্ত্রী ও বিভিন্ন লোক আমার কাছে যেত, কিন্তু আমি তাদের কথায় সাড়া দেই নাই। কথায় আছে, ‘রাখে আল্লাহ মারে কে। এখন আল্লাহর রহমতে সকলের দোয়া ও ভালোবাসায় আপনাদের কাছে ফিরে এসেছি। আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, রোজা রেখেছেন, মানত করেছেন।’

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এসেছি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে। আমার মূল লক্ষ্যই হলো আমার নির্বাচনী এলাকা বেকার মুক্ত করে অর্থনীতি সমৃদ্ধ করা। প্রত্যেকটি যুবককে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা।’

এ সময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আনার আশ্বাস: দুই ছাত্রীর টাকা হাতিয়ে নিলেন পিয়ন

ময়মনসিংহে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার কারাদণ্ড

এইচএসসি পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা

ফুলবাড়িয়ায় মাদক, জুয়া ও দুর্নীতিবিরোধী যুব সমাবেশ-র‌্যালি অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

গফরগাঁওয়ে নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুর সেচে শিশুর মরদেহ উদ্ধার

ত্রিশালে শিশু ধর্ষণে দুই ইমাম গ্রেপ্তার: উভয়ের প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষা ও অতীত ইতিহাস নিয়ে প্রশ্ন

ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ, ৩৯ জন হাসপাতালে

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোটার হতে এসে ধরা পড়ল রোহিঙ্গা যুবক