হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ নিয়ে আজ সোমবার সকালে থানায় মামলা করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) সাড়ে ৪৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তিন দিন ধরে চলে চাল বিতরণের কাজ। গত রোববার ছিল চাল বিতরণের শেষ দিন।

এদিকে একই ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের চাল ব্যবসায়ী জয়েন আলী এর মধ্য থেকে ১০০ বস্তা চাল কিনে বেশি দামে বিক্রির লক্ষ্যে মজুত করে রাখেন। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর ঘর থেকে ১০০ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ সোমবার জয়েন আলীকে আসামি করে থানায় মামলা করেছে।

এ ব্যাপারে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া গ্রামে ব্যবসায়ী জয়েন আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ করা হয়। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, চাল উদ্ধারের পর থানায় মামলা করা হয়েছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির