হোম > সারা দেশ > জামালপুর

সাংবাদিক নাদিম হত্যা: ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর

জামালপুর প্রতিনিধি

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ছয়জনের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন আসামিরা। 

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে পাঁচজন সাংবাদিক নাদিম হত্যার পর তাঁর স্ত্রী মনিরা বেগমের দায়ের করা এজাহারভুক্ত আসামি। বাকি ১১ জন হত্যা ঘটনায় জড়িত এমন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ। এই মামলায় আদালতে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু ও তাঁর দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির এই তিনজন আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

গত ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নাদিম। পৌর শহরের পাটহাটি এলাকায় মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে হামলার শিকার হন তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৭ জুন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক নাদিম হত্যা মামলায় এজাহারভুক্ত মামলার ২ নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ জন আসামি এখনো পলাতক রয়েছেন।

আরও পড়ুন—

ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দেওয়ার ৫ দিন পর ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ভালুকায় জুতা তৈরির কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে বাসচাপায় ইউপি সচিব নিহত

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

​নিরাপদ সবজি মিলবে দেশীয় ছত্রাকের তৈরি জৈব বালাইনাশকে

বেতন-বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

স্ত্রীর যৌতুক মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

নকশাবহির্ভূত স্থাপনা অপসারণে ৭ দিনের আলটিমেটাম

রেলের জমি দখল করে গরু-ছাগলের খামার