হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘পালিয়ে যাওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায়’ শিক্ষার্থীকে কুপিয়ে জখম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসাছাত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে ইয়াসিন মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই শিক্ষার্থীকে হত্যার চেষ্টা করেছে প্রেমিক ইয়াসিন মিয়া।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই মাদ্রাসাশিক্ষার্থীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ইয়াসিন মিয়ার। বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই শিক্ষার্থী। এ সময় ওত পেতে থাকা প্রতিবেশী বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২২) মুখ চেপে ধরে প্রথমে গলায় ছুরি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে গাল, হাত, ঊরুসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাতের পর রক্তাক্ত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। বর্তমানে ওই শিক্ষার্থী ময়মনসিংহ হাসপাতালের নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন বলে জানা গেছে।

আহতের বড় বোন বলেন, ‘প্রতিবেশী ইয়াসিন আমার বোনকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু এতে সে রাজি না হওয়ায় তাঁকে হত্যার চেষ্টা করে ইয়াসিন।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভালুকায় টিনের চালা থেকে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

১৭ ঘণ্টা পর চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত দুই বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু

ময়মনসিংহে ৯ দিনে শিশু ধর্ষণ-হত্যা মামলার চার্জশিট

খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, গ্রেপ্তার ইমাম

ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও ইমাম আটক, শিশু ধর্ষণের অভিযোগ

ত্রিশালে শিশু ধর্ষণ: অভিযুক্ত ইমামের সর্বোচ্চ শাস্তির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

উপজেলা প্রশাসনিক ভবন: দুই বছরের নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি

ত্রিশালে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মসজিদের ইমাম আটক