হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রাইভেটকার চালক নিহত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় কামরুল (৩৭) নামের এক বাংলাদেশি প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছোনপঁচা গ্রামের তনছেন মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কামরুলের খালাতো ভাই মিজানুর রহমান।

জানা গেছে, জীবিকার তাগিদে ৩ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল। সেখানে তিনি প্রাইভেটকার চালাতেন। প্রতিদিনের মতো প্রাইভেট নিয়ে বের হলে বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রিয়াদ শহরে গাড়ি থামিয়ে নামার সময় পেছন থেকে অন্য একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বর্তমানে তার লাশ রিয়াদ শহরের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত কামরুলের একটি স্ত্রী ২টি ছেলে সন্তান রয়েছে। এদিকে কামরুলের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন