হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে ট্রাকে ৫০টি বস্তায় মিলল ১৩০১ বোতল বিদেশি মদ, আটক ৩

শেরপুর প্রতিনিধি

আটককৃত তিনজন। ছবি: সংগৃহীত

শেরপুরে ট্রাকভর্তি ৫০টি বস্তায় পাওয়া গেছে ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ। এ সময় তিনজনকে আটক করেছে র‌্যাব-১৪। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

উদ্ধার করা মদের বোতল। ছবি: সংগৃহীত

আটককৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। শনিবার দুপুরে তাঁদের নামে মামলা দিয়ে তিনজনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন।

এ সময় ৫০টি বস্তায় ভরা ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব। এ ছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। সেই সঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটকদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

হালুয়াঘাটে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত

ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ৩ ও ১০ মাস বয়সী দুই শিশুর মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয়ে জারুলের স্নিগ্ধতা

পরিবারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে, বুলেটে গেল প্রাণ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ওয়ার্ডে ভর্তি ৯৬ শিশু

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয়

ময়মনসিংহে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু: অতিরিক্ত ব্যয়, ভোগান্তি ও আতঙ্কে স্বজনেরা