হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা। বুধবার দিবাগত গভীর রাতে জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এই অভিযান চালায় র‌্যাব-১০।

আজ বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০-এর মিডিয়া সেলের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হন তাঁরা। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় বাইসাইকেল উপহার পেল ৯ শিশু

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, অটোরিকশাচালকের কিল-ঘুষিতে যাত্রীর মৃত্যু

মুন্সিগঞ্জে বাড়িতে ঢুকে গুলিবর্ষণ, প্রবাসী যুবক আহত, শিশুকে কুপিয়ে জখম

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৪